চট্টগ্রাম দুই কলেজের ছাত্রাবাস থেকে আগ্নেয়াস্ত্রসহ আটক ৮১

চট্টগ্রাম সরকারি কলেজ ও হাজী মুহম্মদ মহসীন কলেজের ছাত্রাবাসে অভিযান চালিয়ে ৮১ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এছাড়া মাটির নিচের একটি বস্তা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত গভীর রাত থেবে বুধবার পর্যন্ত এই অভিযান চালানো হয়।
নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. আনোয়ার হোসেন জানিয়েছেন, চট্টগ্রাম কলেজের দুইটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে দুইটি একে ২২ রাইফেল, এলজি ও দেশি বন্দুকসহ ১০টি আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ গুলি। একটি বস্তায় মাটির ভিতর রাখা ছিল। নাশকতার কাজে এগুলো মজুদ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
 
তিনি আরো জানান, চট্টগ্রাম সরকারি কলেজের পাশেই অবস্থিত হাজী মুহম্মদ মহসীন কলেজের ছাত্রাবাসে অভিযান চালিয়ে বুধবার পাঁচটি ধারালো অস্ত্র, আধা কেজি গান পাউডার, ককটেল ও পেট্রলবোমা তৈরির সরঞ্জাম এবং পেট্রলবোমা তৈরির ৮০টি খালি বোতল উদ্ধার করা হয়েছে। কলেজের পাশে পাহাড়ি জঙ্গল থেকে ছাত্রশিবিরের নয়জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে।