পুরান ঢাকার লালবাগে এক যুবদল নেতার বাসা থেকে ৭৩টি ককটেল ও ককটেল তৈরির সরঞ্চাম উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়। ডিএমপির এক মুঠোফোন বার্তায় বুধবার এই তথ্য জানানো হয়েছে।
মুঠোফোন বার্তায় বলা হয়েছে, রাতে যুবদল নেতা নেওয়াজ আলীর বাসা থেকে ৭৩টি ককটেল ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।