রংপুরে একটি যাত্রীবাহী নৈশকোচ উল্টে দুই জন নিহত ও ৩০ জন আহত হয়েছে। বুধবার সকাল আটটার দিকে মহানগরীর এরশাদনগর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামের নাগেশ্বরীগামী বিসমিল্লাহ পরিবহনের একটি নৈশকোচ এরশাদনগর এলাকায় পৌঁছুলে হঠাত্ করেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে নৈশকোচটি উল্টে গিয়ে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেয়ার পথে আরেক জনের মৃত্যু হয়। তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনায় আরো ৩০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ২০ জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত নৈশকোচটি উদ্ধার অভিযান চলছে।