যুক্তরাষ্ট্রের হুমকি এবং নিষেধাজ্ঞা মোকাবিলায় প্রস্তত রয়েছে ভেনেজুয়েলা। কিউবার বিপ্লবী নেতা ও সাবেক রাষ্ট্রপতি ফিদেল কাস্ত্রো এ কথা বলেন।
দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে লেখা এক চিঠিতে তিনি আশা প্রকাশ করে বলেন, ভেনেজুয়েলা বিপ্লবের আগের সেই ‘লজ্জাজনক সময়ে’ কখনোই ফিরে যাবে না।
রাষ্ট্রীয় নিরাপত্তা-সংক্রান্ত বিষয়ে প্রেসিডেন্ট মাদুরো অধ্যাদেশ জারির ক্ষমতা পাওয়ার দুই দিন পর কিউবার রাষ্ট্রীয় গণমাধ্যমে কাস্ত্রোর এ চিঠি প্রকাশ হলো।