সাতক্ষীরার পাটকেলঘাটার অজ্ঞাত দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে অভয়তলা এলাকার একটি বাগান থেকে লাশ দুইটি উদ্ধার করা হয়।
পাটকেলঘাটা থানার ওসি তরিকুল ইসলাম জানান, যুবকদের মধ্যে একজনের বয়স ২৫ বছর ও অপর জনের বয়স ২৭ বছর হবে। এদের একজনের গলায় দড়ি পেচানো ছিল। এবং অপরজনের মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। দুইজনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।