আধুনিক সিঙ্গাপুরের জনক লি কুয়ান ইউ’র শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে। তিনি এখন আইসিও-তে চিকিৎসাধীন রয়েছেন। খবর রয়টার্স’র।
দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, দেশটির প্রথম প্রধানমন্ত্রী ৯১ বছর বয়সী লি তীব্র ফুসফুসের প্রদাহে আক্রান্ত হয়ে গত ৫ ফেব্রুয়ারি থেকে হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল মঙ্গলবার লি’র স্বাস্থ্যের অবনতি ঘটে।
লি এশিয়ার অনুকরণীয় রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি ব্রিটিশ ঔপনিবেশিক আইনের আওতায় থাকা মশা উপদ্রুব জলাভূমি থেকে সিঙ্গাপুরকে বিশ্বে জনপ্রতি সবচেয়ে বেশি আয়ের অর্থনৈতিক ক্ষমতার-ঘরে পরিণত করেছেন।