নেত্রকোনার পূর্বধলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ বুধবার পৃথক অভিযান চালিয়ে তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলা সদরের নয়াপাড়া গ্রামের রুমান মিয়া (২৫), গোহালাকান্দা গ্রামের পল্লব মিয়া (২৬) ও কালডোয়ার গ্রামের দুলাল মিয়া (৩৬)।
উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিন ও শিশু দিবসের দিনে উপজেলা সদরের মিডিয়া আইডিয়াল স্কুলের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে দুষ্কৃতিকারীরা পেট্রোল বোমা নিক্ষেপ করে।
এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাবিবুর রহমান রুক্কু বাদী হয়ে উপজেলা বিএনপির সভাপতি বাবুল আলম তালুকদারকে প্রধান আসামি করে ২০দলীয় জোটের ২৯ নেতা-কর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাতনামা বেশ কয়েক জনের নামে মামলা করেন।