রাজশাহী আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ

 
রাজশাহী আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বুধবার সকাল সোয়া ১০টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
জানা গেছে, ককটেল বিস্ফোরণের আগই বিচারকেরা তাদের খাস কামরায় অবস্থান করছিলেন। তবে আদালতের কার্যক্রম তখনো শুরু হয়নি। এদিকে ককটেল বিস্ফোরণের শব্দে আতঙ্কিত বিচারপ্রার্থীরা ছুটাছুটি শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি শান্ত হয়। পরে আদালত পাড়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এ ব্যাপারে রাজশাহী কোর্ট পরিদর্শক আবুল হাশেম ও নগরীর রাজপাড়া থানার ওসি মেহেদী হাসান জানান, ককটেল বিস্ফোরণে জড়িতদের চিহ্নিত ও আটকের চলছে। এদিকে আদালত চত্ত্বরে ককটেল বিস্ফোরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত আটক ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন আইনজীবীরা।