সালাহউদ্দিন ফেরত না এলে পরিণতি শুভ হবে না: আব্বাস-সোহেল

 
 ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস ও সদস্য সচিব হাবিব উন নবী খান  সোহেল বলেছেন বিএনপি নেতা সালাহউদ্দিন ফেরত না এলে পরিণতি শুভ হবে না । বুধবার বিকেলে ঢাকা মহানগর বিএনপির পক্ষে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ কথা বলেন।
 
বিবৃতিতে বলা হয়, সালাহউদ্দিনকে উত্তরার একটি বাসা থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে নিয়ে গিয়ে গুম করা হয়েছে। আট দিন পার হতে চললেও তিনি নিখোঁজ। তবে এ নিয়ে সকারের উচ্চ পর্যায়ের বক্তব্য পরিহাসের।
অবিলম্বে সালাহউদ্দিনকে সুস্থ ও স্বভাবিক অবস্থায়  ফেরত দিতে হবে বলে দাবি করেন।  নেতৃদ্বয় বলেন, সালাহউদ্দিন আহমেদ ফেরত না এলে এর পরিণতি শুভ হবে না। তিনি ফিরে না এলে সরকারকে কাঠগড়ায় দাঁড়াতে হবে।
 
 নেতারা বলেন, গণদাবি মেনে গুম-খুনের রাজনীতি ছেড়ে, সংলাপের মাধ্যমে নির্দলীয় সরকারের অধীনে অবিলম্বে সকলের অংশগ্রহণের নির্বাচন দিতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। অন্যথায় স্বৈরশাসকের মতো বর্তমান সরকারকেও করুণ পরিণতি ভোগ করতে হবে।