পাকিস্তানের আফগানিস্তান সীমান্তবর্তী উপজাতীয় অধ্যুষিত এলাকায় বুধবার সামরিক বাহিনীর বিমান হামলায় ৩৪ 'জঙ্গি' নিহত হয়েছে। গত বছর পেশোয়ারে সেনা পরিচালিত একটি স্কুলে জঙ্গি হামলার পর শুরু হওয়া সামরিক অভিযানের অংশ হিসেবে এ হামলা চালানো হয়।
দেশটির সামরিক বাহিনী এক বিবৃতিতে খাইবারের তিরাহ এলাকায় বিমান হামলায় ৩৪ 'জঙ্গি' নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে।
খাইবারে তালেবান ও লস্কর-ই-ইসলাম জঙ্গি গোষ্ঠী দুটির ঘাঁটি রয়েছে। পাকিস্তানের পশ্চিমাঞ্চলে যে সাতটি স্বায়ত্তশাসিত এলাকা রয়েছে এটি তার অন্যতম।
আফগানিস্তানে ২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনীর হামলার পর খাইবার জঙ্গিদের ঘাঁটিতে পরিণত হয়।
২০১৪ সালের অক্টোবর মাসে পাকিস্তানের সামরিক বাহিনী খাইবারে সর্বশেষ অভিযান চালিয়েছিল।
মানবাধিকার কর্মীরা সর্বশেষ হামলায় সামরিক বাহিনীর মৃতের সংখ্যা ঘোষণার পর উদ্বেগ প্রকাশ করে বলেছে এতে অনেক নারী ও শিশুও নিহত হয়েছে।
উল্লেখ্য, বুধবার উপজাতীয় বাজাউর এলাকায় তিন পোলিও কর্মীকেও গুলি করে হত্যা করা হয়েছে। এতে পাকিস্তানে পোলিও কর্মীদের ওপর জঙ্গি গোষ্ঠীগুলোর দৃষ্টিভঙ্গির বিষয়টি উঠে এসেছে।
এই নিয়ে ২০১২ সালের ডিসেম্বর মাস থেকে এ পর্যন্ত পোলিও টিকাদানকারী দলের ৭৮ জন কর্মী নিহত হলেন। সূত্র: এএফপি