অভয়নগরে অস্ত্র ও ট্রলারসহ তিন ডাকাত আটক

বুধবার বিকেলে যশোরের অভয়নগরের ভৈরবনদ ঘাট এলাকা থেকে ট্রলারসহ তিন ডাকাতকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশ তাদের কাছ থেকে ৪টি বন্দুক ও গুলি উদ্ধার করে।
অভয়নগর থানার এসআই আশরাফুল আলম জানান, বিকেল ৩টার দিকে উপজেলার জেজেআই মিলের ঘাট এলাকা থেকে তিন ডাকাতকে আটক করা হয়।
এরা হচ্ছে খুলনার বটিয়াঘাটা থানার তালাইমারি এলাকার সালমান আলী (৩০), রূপসা থানার মোহাম্মদ জাহাঙ্গীর (৪০) এবং অভয়নগর উপজেলার রাজঘাট সাহেবপাড়া এলাকার নাহিদ হোসেন (২৮)। ধৃতদের কাছ থেকে দেশে তৈরি ৪টি বন্দুক ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এরা তিনজন পেশাদার ডাকাত। তারা বিভিন্ন নৌপথে ডাকাতি করে থাকে।