জ্যোতিষ গণনায় ধোনির চেয়ে এগিয়ে মাশরাফি

 
রাত পোহালেই শুরু হবে বাংলাদেশ-ভারত মহারণ। মেলবোর্নে অনুষ্ঠেয় এই খেলাটি নিয়ে পৃথিবী জুড়েই চলছে নানা বিশ্লেষণ। কে এগিয়ে কে পিছিয়ে এই নিয়ে তর্ক-বিতর্কের শেষ নেই। এরই মধ্যে চলেছে এসেছে জ্যোতিষদের ভবিষ্যৎবানিও। সেখানে ভারতের অধিনায়ক ধোনির সুবিধাজনক অবস্থানে রয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুতর্জা।
মাহেন্দ্র সিং ধোনি: ধোনির জন্ম ১৯৮১ সালের ৭ জুলাই। শাস্ত্র অনুযায়ী তিনি কন্যা রাশির জাতক। তার রাশি অনুযায়ী আগামীকাল ১৯ মার্চ চন্দ্র থাকবে ৬ এর ঘরে। যা ভারতীয় দলের জন্য মোটেও শুভ নয়। বরং তা থাকবে বিপক্ষ দলের অনুকূলে।
মাশরাফি বিন মুর্তজা: মাশরাফির জন্ম ৫ অক্টোবর ১৯৮৩। শাস্ত্র অনুযায়ী তিনি সিংহ রাশির জাতক। এ দিনে দলের নেতৃত্বে তিনি খুবই ভালো করবেন বলে ধারণা করা হচ্ছে। তবে কিছুটা শারীরিক দুর্বলতায় ভুগতে হতে পারে তাকে।
ম্যাচের ফলাফল: অধিনায়কের লড়াইয়ে বাংলাদেশ এগিয়ে থাকলেও ম্যাচ জয়ের ক্ষেত্রে এগিয়ে থাকছে ভারত। বলা হচ্ছে, ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হবে। ভারতের জয়ের সম্ভাবনা রয়েছে ৫৫ ভাগ আর বাংলাদেশের জয়ের সম্ভাবনা ৪৫ ভাগ।

এস্ট্রোইয়গি.কম।