সুইডেনে বন্দুকধারীর গুলিতে বেশ কয়েকজন নিহত

সুইডেনের গোটেনবার্গ শহরের একটি রেস্টুরেন্টে বন্দুকধারীর গুলিতে বেশ কয়েকজন নিহত হয়েছেন। তবে নিহতের সংখ্যা সম্পর্কে কোনো তথ্য দেয়নি দেশটির কর্তৃপক্ষ।
বুধবারের এই হামলাটি সংঘবদ্ধ চক্রের সঙ্গে সম্পর্কিত বলে মনে করছে পুলিশ।
দেশটির দ্বিতীয় বৃহত্তম শহরটিতে হওয়া এই হামলায় সন্ত্রাসসম্পর্কিত কোনোকিছুর ইঙ্গিত পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে।