চাল ভর্তুকি মামলায় বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন ইংলাক

 
থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাককে চাল ভর্তুকির দুর্নীতির বিষয়ে অবহেলা করার অভিযোগে বৃহস্পতিবার বিচারের মুখোমুখি করার নির্দেশ দেয়া হয়েছে। এই মামলায় তার দশ বছর পর্যন্ত কারাদন্ড হতে পারে। খবর: এএফপির।
ব্যাংককের সুপ্রিম কোর্টের বিচারক ভিরাফোল তাংসুওয়ান বলেন, ‘বিচারক প্যানেল সিদ্ধান্ত নিয়েছে মামলাটি আমাদের আওতাধীন। তাই আমরা মামলাটি নিয়েছি।’
১৯ মে মামলার প্রথম শুনানি হবে বলে তিনি জানান।
কয়েক মাস ধরে সরকারবিরোধী বিক্ষোভের পর সাংবিধানিক আদালতের নির্দেশে ইংলাক গত বছর পদত্যাগ করতে বাধ্য হন। সেনাবাহিনী তার দলের সরকারকে উৎখাত করার পর গত জানুয়ারিতে তাকে ৫ বছরের জন্য রাজনীতিতে নিষিদ্ধও করা হয়।