বিরাটের ভালোবাসা আনুশকা

 
বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ও ক্রিকেট তারকা বিরাট কোহলি এতোদিন গোপনে প্রেম করলেও এখন তা আর গোপন নেই। কেননা বিরাট নিজেই তাদের প্রেমের সম্পর্ককে স্বীকৃতি দিয়েছেন।
বিরাট-আনুশকা জুটি অনেকদিন ধরেই একসঙ্গে প্রকাশ্যে ঘুরে বেড়ালেও কখনো জনসম্মুখে নিজেদের প্রেমের সম্পর্কটি স্বীকার করেননি। তবে কিছুদিন আগে, এটিকে নিজেদের ব্যক্তিগত বিষয় বলেই উল্লেখ করেছেন।
তবে এবার বিরাটই সামাজিক যোগাযোগ মাধ্যমে আনুশকার প্রতি তার ভালোবাসার কথা স্বীকার করেছেন। আর উপলক্ষ্য সদ্য মুক্তি পাওয়া আনুশকা অভিনীত ‘এনএইচ ১০’ চলচ্চিত্র।
এক টুইটার বার্তায় বিরাট লিখেছেন, ‘এইমাত্র এনএইচ১০ দেখলাম। আমি রীতিমতো মুগ্ধ। কী চমৎকার এক ছবি এবং আমার ভালোবাসা আনুশকার অভিনয় দেখে আমি গর্বিত।’
এই টুইটার বার্তায় বোঝা যাচ্ছে, আনুশকার সাথে বিরাটের সম্পর্কটি কোন পর্যায়ে। সূত্র: ওয়ান ইন্ডিয়া।