আম্পায়ারের বাজে সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ

বিশ্বকাপ ক্রিকেটে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ও ভারতের ম্যাচে আম্পায়ারের বাজে সিদ্ধান্তের প্রতিবাদে ঢাকা ইউনিভার্সিটি চত্বর ও বিভিন্নস্থানে প্রতিবাদ মিছিল করেছে সমর্থকরা। এতে সারা বাংলাদেশের সমর্থকরা ক্ষোভ প্রকাশ করেছে। টিএসসিতে আম্পায়ারের কুশ পুত্তুলিকা দাহ করা হয়। তাদের মতে আম্পায়ারের বাজে ও ভুল সিদ্ধান্ত ‘নো’ বলের সুবাদে রোহিত শর্মা বেঁচে যান। তা না হলে ৯০ রানেই সাজ ঘরে ফিরে যেতেন তিনি।  তখন বাংলাদেশি খেলোয়ারদের মধ্যে হতাশা দেখা দেয়। এছাড়া মাশরাফির এলবিডাব্লিউ আপিলটিও খারিজ করে দেয়া হয়। এরপর টাইগারদের ব্যাটিংয়ের সময় মাহমুদুল্লাহ রিয়াদের ক্যাচটির ব্যাপারে সঠিক ভাবে পর্যালোচনা করা হয়নি। যা বিতর্কিত ছিল। সেখানে তাকে আউট ঘোষণা করা হয়। এদিকে, বিশ্বকাপে আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্তের বিষয়ে আপিল করবে বাংলাদেশ, প্রয়োজনে পদত্যাগের সিদ্ধান্ত জানিয়েছেন আইসিসি সভাপতি আ হ ম মুস্তফা কামাল।