বিহারে পরীক্ষায় নকলের মহোৎসব

 
ভারতের বিহারে পুলিশের উপস্থিতিতেই অবাধে নকল সরবরাহ করতে দেখা গেছে বহিরাগতদের। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। আর এতেই ভারতীয় রাজ্যটির শিক্ষাব্যবস্থার দৈন্যদশা ফুটে উঠেছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে ছেলেমেয়েরা যাতে নকল করতে পারে, সে কারণে 'সাহায্যের হাত' বাড়িয়ে দিচ্ছেন অভিভাবকরাও।
বিবিসি প্রকাশিত একটি ছবিতে দেখা যাচ্ছে স্কুলের পাঁচিলে ও কার্নিশে উঠে বহিরাগতরা পরীক্ষার্থীদের উত্তরপত্র সরবরাহ করছে।
সবচেয়ে মজার বিষয়, পরীক্ষা হলে পুলিশ ও পরিদর্শক উপস্থিত থাকা সত্ত্বেও প্রকাশ্যে নকল করা হয়।
তবে এই পুকুর চুরি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়ার পরও বিহারের শিক্ষামন্ত্রী পি কে শাহির আজব সাফাই দিয়ে মন্তব্য, 'এর জন্য তো আর আমি অভিভাবকদের গুলি করতে পারি না'!
IMG0
স্বভাবতই প্রশ্ন উঠছে, পাবলিক পরীক্ষায় নকল ঠেকানোর জন্য রাজ্য প্রশাসন কি আদৌ কোনো ব্যবস্থা গ্রহণ করেছে? বাইরে থেকে প্রশ্নের সমাধান করে দিয়েই শেষ হয় না ছাত্ররাও পরীক্ষা হলের মধ্যে নকল করার যাবতীয় সামগ্রী নিয়ে অবাধে ঢুকছে। পরীক্ষার টেবিলে বই পাশে রেখেই প্রকাশ্যে 'পরীক্ষা পাশের' অভিযান চালাচ্ছে তারা।