সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট উপজেলা থেকে মাইশা নামের ৮ম শ্রেণির স্কুলছাত্রী অপহরণের পাঁচদিন পেরিয়ে গেলেও তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় মাইশার মা বাদী হয়ে চারজনকে আসামি করে কানাইঘাট থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন।
গত রবিবার মাইশাকে অপহরণ করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। মাইশা কানাইঘাটের দুর্বলপুর গ্রামের শাকেরা বেগমের মেয়ে।
গতকাল বৃহস্পতিবার এ ব্যাপারে কানাইঘাট থানার ওসি ইত্তেফাককে জানান, অপহূতকে উদ্ধারসহ আসামি ধরতে জোর চেষ্টা চলছে।
মামলা সূত্রে জানা যায়, গত রবিবার মনসুরিয়া ত্রিমোহনী এলাকায় আসার পর পূর্ব পরিকল্পিতভাবে বাহার উদ্দিনসহ চারজন মাইশাকে জোরপূর্বক অপহরণ করে।