ভাঙ্গা-মাওয়া বিশ্বরোডের বগাইল নামক বাসস্ট্যান্ডে শুক্রবার সকালে প্রাইভেটকার-নসিমনের মুখোমুখি সংঘর্ষে নসিমন চালক আমির হোসেন (২৮) নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারের তিন যাত্রী আহত হয়েছেন। আহতরা হলেন, সেক জুলফিকার(৩০), মো. আলমগীর হোসেন (৩২) ও গিয়াসউদ্দিন (২৮)। এদের স্থানীয় জনতা ও হাই-ওয়ে থানা পুলিশ উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আমির উপজেলার পৌর সদরের আতাদী গ্রামের আজিজ হোসেনের পুত্র।
হাই-ওয়ে থানার উপ-পরিদর্শক তাহের জানান, ভাঙ্গা বাজার থেকে পিয়াজ বোঝাই একটি নসিমন গন্তব্যে যাচ্ছিল। এ সময় বিপরীতমুখী একটি প্রাইভেটকারের সঙ্গে পিঁয়াজ বোঝাই নসিমনটির মুখোমুখি সংর্ঘষ হয়। এতে নসিমনটি খাদে উল্টে গিয়ে এর চালক ঘটনাস্থলেই নিহত হন। প্রাইভেটকারের তিন যাত্রী আহত হন।