মুক্তি পেল বম্বে ভেলভেটের প্রথম ট্রেলর। বৃহস্পতিবার সকাল ৮টায় স্টার স্পোর্টসে বম্বে ভেলভেটের ট্রেলর লঞ্চ করলেন রনবীর কপূর।
অনুরাগ কাশ্যপ পরিচালিত ছবিতে নেগেটিভ চরিত্রে অভিনয় করেছেন করণ জোহর। ছবিতে জ্যাজ গায়িকা রোজির চরিত্রে দেখা যাবে অনুষ্কাকে। রনবীরের চরিত্র স্ট্রিট ফাইটার জনির ফার্স্ট লুক এর মধ্যেই ভাইরাল। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রবিনা টন্ডন, কে কে মেনন ও ভিভান শাহ।
জ্ঞান প্রকাশের বই মুম্বই ফেবল অবলম্বনে বম্বে ভেলভেটের প্রেক্ষাপট ষাটের দশকের বম্বে শহর। ছবির চিত্রনাট্য লিখেছেন অনুরাগ কাশ্যপ, করণ জোহর, বিক্রমাদিত্য মোতওয়ানে। ফ্যান্টম ফিল্মস ও ফক্স স্টার প্রযোজিত বম্বে ভেলভেট মুক্তি পাচ্ছে আাগামী ১৫ মে।
-জি নিউজ