কাহালুতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

বগুড়ার কাহালু-মালঞ্চা সড়কের কাহালু পৌর এলাকার গোয়াল পুকুর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় হেলাল (১৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। হেলাল উপজেলার সিন্দুরাইল গ্রামের বাসিন্দা।
জানা গেছে, শুক্রবার সকালে একটি  ট্রাকের সাথে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী হেলাল নিহত হন ও মোটরসাইকেলের চালকসহ তিন যাত্রী আহত হন। আহতরা হলেন, মোটরসাইকেল  চালক হারুনুর রশিদ (৩৫), মোখলেছার (৪৮) ও ট্রাক চালক।