সেমিতে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া

 
পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে সেমি-ফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।  সেমিফােইনালে তারা মুখোমুখি হবে এই আসরের অপরাজিত দল ভারতের বিপক্ষে। 
 
২৬ মার্চ সিডনিতে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় খেলাটি শুরু হবে।
 
গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের কাছে পরাজিত হয়। আর বৃষ্টির কারণে বাংলাদেশের বিপক্ষে অজিরা পয়েন্ট ভাগাভাগি করে ৯ পয়েন্ট নিয়ে সেমিতে ওঠে।
 
ভারত গ্রুপ পর্বে অপরাজিত থেকে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে হারায় ১০৯ রানে।