লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের শেরপুর এলাকায় আওয়ামী লীগ কর্মী গোলাম মাওলাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে।
নিহত গোলাম মাওলার বাড়ি নোয়াখালী জেলার চাটখিলতে। তিনি ওয়ার্ড আওয়ামীলীগের কর্মী বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শেরপুর গ্রামের একটি বাগানে আওয়ামী লীগ কর্মী গোলাম মাওলাকে কুপিয়ে হত্যা করে শেরপুর এলাকার একটি বাগান লাশ রেখে যায় সন্ত্রাসীরা। দত্তপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।
রামনারায়ানপুর ইউনিয়নের ছোবহানপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল মতিন জানান, নিহত গোলাম মাওলা ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। তাকে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হত্যা করেছে। তিনি এ জড়িতদের গ্রেফতার দাবি জানান।
দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই জামাল হোসেন জানান, তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।