আশুলিয়ায় ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১

 
সাভারের আশুলিয়ায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও ৩ জন  আহত হয়েছে । শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। 
স্থানীয়রা জানায়, গাজীরচট চাড়াল পাড়া ও পলাশবাড়ি বাতানটেক এলাকার দুই পক্ষের ক্রিকেট খেলার  ঘটনাকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।  এক পর্যায়ে বাতনটেক দলের ইয়াছিন নামে এক জনকে স্ট্যাম্প দিয়ে আঘাত করে প্রতিপক্ষরা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।  সন্ধ্যা ৭ টায় ইয়াছিনের মৃত্যু হয়। 
ইয়াছিন পেশাক কারখানার একজন শ্রমিক। তার বাড়ি গোপালগঞ্জ জেলার কোটায়ালী পাড়ায় বলে জানায় পুলিশ। 
এঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোন মন্তব্য করতে রাজি হয়নি।