শুক্রবার রাতে এক বিবৃতিতে বিএনপির যুগ্মমহাসচিব বরকুত উল্লাহ বুলু চলমান আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেয়ার জন্য দলমত নির্বিশেষে দেশের সকল শ্রেণী-পেশার জনগণের প্রতি আহ্বান জানিয়েন।
তিনি বলেন,সরকার গুম, খুন, অপহরণ, আগ্নেয়াস্ত্রের যথেচ্ছা অপব্যবহার এবং গণগ্রেফতার চালিয়ে যাচ্ছে। সাতক্ষীরায় বেওয়ারিশ লাশ, সিলেটে বিএনপি নেতা সাইদুর রহমানের বাড়িতে যৌথবাহিনীর গুলিবর্ষণ, চাটখিলে ছাত্রদল নেতা শাহাদাৎ হোসেন সম্রাট ও যুবদল নেতা কামরুল ইসলাম সরকারি দলের সন্ত্রাসীদের হাতেআহত হওয়া ক্ষুদ্র দৃষ্টান্ত । তিনি বলেন, সালাহ উদ্দিন আহমেদকে গুম করে তা অস্বীকার করার ঘটনা বিএনপি’র ইলিয়াস আলী, সাবেক এমপি সাইফুল ইসলাম হিরু, বিএনপি নেতা পারভেজ এবং ঢাকার নির্বাচিত কাউন্সিলর চৌধুরী আলমের কথা স্মরণ করিয়ে দেয়।