কালীগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

 
ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে এক ডাকাত নিহত হয়েছেন। এসময় তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার ভোররাতে কালীগঞ্জ মল্লিকপুর সড়কের শালিখার মোড় নামক স্থানে এ  ঘটনা ঘটে। 
কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, কালীগঞ্জের মল্লিকপুর রোডে একদল ডাকাত ডাকাতি করছিল। এসময় সময় পুলিশের একটি টহল দল সেখানে পৌঁছালে পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে । পরে ডাকাতদল পিছু হটে যায়। ঘটনাস্থল থেকে এক ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। নিহতের পরিচয় পাওয়া যায়নি।
আহত পুলিশ সদস্যদের কালীগঞ্জ উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।