উল্লাপাড়া ভূমি অফিসে দুর্বৃত্তেদর আগুন

 
 
 জেলার উল্লাপাড়ায় ভূমি অফিসে শুক্রবার মধ্য রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। 
 
উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামীম আলম জানান, শুক্রবার রাত সোয়া ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত ভুমি অফিসে দুর্বত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। অফিসের নৈশপ্রহরী সামনের দিকে দায়িত্বরত ছিলেন। অফিসের পিছন দিকে আগুন লাগানো হয়। আগুন ছড়িয়ে পড়লে ভুমি অফিসের কাগজপত্র পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 
 
উল্লাপাড়া ফায়ার সার্ভিসের পরিদর্শক দিয়ানাতুল ইসলাম দিনার জানান, ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ জানার জন্য তদন্ত করা হচ্ছে। 
সকালে জেলা প্রশাসক বিল্লাল হোসেন ও পুলিশসুপার এস এম এমরান হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামীম আলম, সহকারী কমিশনার (ভূমি) মো. আকরাম আলী, উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল হুদা উপস্থিত ছিলেন।