কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে মার্টিন গাপটিল ও ক্রিস গেইলের ব্যাটিং তাণ্ডবের সুবাদে এক ম্যাচে ৩১টি ছক্কা দেখল দর্শকরা। এর আগে বিশ্বকাপের দুটি ম্যাচে সর্বোচ্চ ২২টি ছক্কা হাকান দুই দলের খেলোয়াড়রা।
শনিবার ওয়েস্ট প্যাক স্টেডিয়ামে চতুর্থ কোয়ার্টার-ফাইনালে দুই দলের ব্যাটসম্যানরা মোট ছক্কা মারেন ৩১টি। বিশ্বকাপে এর আগে দুটি ম্যাচে সর্বোচ্চ ২২টি ছক্কা হয়েছিল।
ওয়েস্ট ইন্ডিজ ১৪৩ রানের বড় ব্যবধানে হেরে গেলেও ছক্কা বেশি মারেন তাদের ব্যাটসম্যানরাই। মোট ৩১টি ছক্কার ১৬টিই মারেন তারা। এর মধ্যে সবচেয়ে বেশি ৮টি ছক্কা মারেন ৩৩ বলে ৬১ রান করা গেইল। নিউ জিল্যান্ডের মোট ১৫টি ছক্কার মধ্যে ১১টিই মারেন বিশ্বকাপে সর্বোচ্চ ২৩৭ রানের রেকর্ড গড়া গাপটিল।