শেন ওয়াটসন ও ওয়াহাব রিয়াজের জরিমানা

 
 
আচরণবিধি ভাঙার দায়ে শেন ওয়াটসন ও ওয়াহাব রিয়াজকে জরিমানা করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। অ্যাডিলেইড ওভালে গত শুক্রবার কোয়ার্টার-ফাইনালে অস্ট্রেলিয়া-পাকিস্তান ম্যাচে ওয়াটসন ও ওয়াহাব উত্তপ্ত বাক্য বিনিময় করেন। আইসিসির ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে জরিমানার প্রসঙ্গে জানান, ওয়াটসন ও ওয়াহাব দুজনই মেনে নেওয়ার মতো আচরণের সীমা অতিক্রম করেন। আপত্তিকর ও অপমানজনক ভাষা এবং অঙ্গভঙ্গির কারণে পাকিস্তানের পেসার ওয়াহাবকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়।
 

অস্ট্রেলিয়ার ইনিংসের সময় বাউন্সার আর শট বলে নাকাল হওয়া ওয়াটসনকে লক্ষ্য করে উড়ন্ত চুমু দেন ওয়াহাব। ওয়াটসনকেও পাল্লা জবাব দিতে দেখা যায়। আর ক্রিকেট খেলাধুলার ‘স্পিরিট’ বহির্ভুত আচরণের অভিযোগে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ওয়াটসনকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়।