‘নতজানু ইসি দিয়ে সুষ্ঠু সিটি নির্বাচন সম্ভব নয়’

 
 
নতজানু নির্বাচন কমিশন (ইসি) দিয়ে সিটি নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। তবে নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে এ নির্বাচন হলে সরকার দল সমর্থিত প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হবে বলে মনে করেন কাদের সিদ্দিকী।
 
শনিবার মতিঝিলে নিজের পার্টি অফিসের সামনে অবস্থান কর্মসূচির ৫৩তম দিনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। দুপুর ১২টার দিকে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সিটি নির্বাচনের তফসিল ঘোষণা তামাশা ছাড়া কিছুই না। সুষ্ঠু নির্বাচন হলে সরকার সমর্থিত প্রার্থীদের নিশ্চিত ভরাডুবি হবে। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। কারণ এটা একটা নতজানু কমিশন।’