চট্টগ্রামে ১৪ দলের সমাবেশে সাংবাদিকদের ওপর হামলাকারী ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। হামলার সময় সাংবাদিকদের ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়।
শুক্রবার গভীর রাতে সাহেব পাড়ার বাসা থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ।
গ্রেফতারকৃত ছাত্রলীগ কর্মীর নাম আল আমিন বিজয় (১৫)। তিনি চট্টগ্রামের একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। নগরীর সদরঘাটের সাহেব পাড়ায় পরিবারের সঙ্গে বাস করেন তিনি। বিজয়ের বাবার নাম এরশাদ মিয়া। গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর এলাকায়।