শাহরুখের বিরুদ্ধে এফআইআর দায়ের

 
 
শেষ রক্ষা হলো না বলিউড বাদশা শাহরুখ খানের। ২০১২ সালে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএল ম্যাচের পর শিশুদের সামনে অশ্লীল শব্দ ব্যবহার করায় এফআইআর-এর মুখে পড়তে হলো তাকে। মহারাষ্ট্র স্টেট কমিশন ফর দ্য চাইল্ড রাইট (এমএসসিসিআর) মুম্বাইয়ের একটি থানায় এই এফআইআর দায়ের করেছে। এ মামলা নিয়ে কাজ করছেন আইনজীবী আভা সিং।
 
আভা সিং ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘এমএসসিসিআর এর সভাপতি এ এন ট্রিপাতি গত ১৮ মার্চ বুধবার ভারতীয় প্যানেল কোড এবং জুভেনাইল জাস্টিস ধারা ২০০০ (কেয়ার অ্যান্ড প্রটেকশন) অনুযায়ী এফআইআর দায়ের করা হয়েছে।’
 
আইপিএল-এর কোয়ার্টার ফাইনালে মুম্বাইকে হারানোর পর মাঠের মধ্যে নিরাপত্তারক্ষীদের সঙ্গে তর্কে জড়ান শাহরুখ খান। এই ঘটনার পরপরই তাকে পাঁচ বছরের জন্য মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে নিষিদ্ধ করা হয়।