টাইগারদের তাৎক্ষণিক সংবর্ধনা দিবে বিসিবি

নিজেদের ক্রিকেট ইতিহাসে বিশ্বকাপে সেরা মিশন শেষে রবিবার দেশে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। ওইদিন সন্ধ্যা সাতটায় দেশে ফেরার কথা রয়েছে। 
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, পরে বিশাল অাকারে সংবর্ধনার করা থাকলেও তাৎক্ষণিকভাবে সংবর্ধনা দেবে বিসিবি।
এ প্রসঙ্গে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ক্রিকেটারদের সাফল্যে সংবর্ধনা জানানো হবে। পরে বিশাল অাকারে সংবর্ধনা দেয়ার পরিকল্পনা রয়েছে। বিসিবি সভাপতি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ শেষে দেশে ফিরলেই এ নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।