রংপুরে উপাচার্যের বাসভবনে ককটেল বিস্ফোরণ

 
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে ককটেল বিস্ফোরিত হয়েছে। শনিবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্পের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, উপাচার্যের বাসভবনের ফটকের ভেতরে এবং বাইরে দুইটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে।
ককটেল বিস্ফোরণের সময় উপাচার্য এ কে এম নূর-উন-নবী বাসভবনে ছিলেন। খবর পেয়ে রবিবার সকালে রংপুরের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার অশোক কুমার পাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।