অলিম্পিকে স্বর্ণজয়ী মিলেনের মৃত্যু

 

অলিম্পিকে ভারোত্তলনে বুলগেরিয়ান স্বর্ণজয়ী মিলেন ডোবরেভ মারা গেছেন। নিজের বাড়িতে ৩৫ বছর বয়সী অ্যাথলেটের মৃতদেহ উদ্ধার করা হয়। শনিবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

২০০৪ সালের এথেন্সে অলিম্পিক গেমসে ৯৪ কেজি ভারোত্তলের ক্যাটাগরিতে স্বর্ণজয় করেন। ২০০৩ সালে বিশ্ব চ্যাম্পিয়ন্সশিপে স্বর্ণজয় করেন। ২০০৮ সালে অবসর নেয়ার আগে দুইটি ইউরোপিয়ান পুরস্কারও জয় করেন।

বুলগেরিয়ার সাবেক ভারোত্তলন কোচ প্লামেন আস্পারুহোভ বলেছেন, আমি কান্না থামাতে পারছি না। আমার জানা মানুষের মধ্যে সে সবচেয়ে ভালো মানুষ।

বুলগেরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ডোবরেভের মৃতদেহ তার বাসায় পাওয়া গেছে। সেখানে কোনো সন্ত্রাসী কার্যকলাপের চিহ্ন পাওয়া যায়নি। এছাড়া তার মৃত্যুর কারণও পরিস্কার নয়।

১৯৭২ সাল থেকে বুলিগেরিয়ান এই ভারোত্তলনকারী অলিম্পিকে ১১টি পুরস্কার জিতেছেন।