বিএনপির নিখোঁজ যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের সন্ধান গাইবান্ধার ফুলছড়ি উপজেলার দুর্গম চরে পাওয়া গেছে-এমন গুজব ছড়ানোর অভিযোগে দুই যুবককে আটক করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটককৃতরা হলেন- মোখলেছুর রহমান ও আলিম শিকদার।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত ও রবিবার ভোররাতে অভিযান চালিয়ে নগরের আগ্রাবাদের মিস্ত্রিপাড়া ও সীতাকুণ্ডের হোসনাবাদ এলাকা থেকে এই দুজনকে আটক করা হয়েছে। আটক দুজনকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।