আগামী বিশ্বকাপ জিতে জবাব দেয়া হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার বলেছেন, আগামী ক্রিকেট বিশ্বকাপ জিতে জবাব দেয়া হবে। ভারতের কাছে হেরে কোয়ার্টার ফাইনালের পর  বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার জন্য পক্ষপাতদুষ্ট আম্পায়ারিংকে দায়ী করে তার জবাব এভাবে দেয়া হবে।  
শনিবার সন্ধ্যায় নিজের নির্বাচনী এলাকা মাগুরার মহম্মদপুরে আমিনুর রহমান ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এই প্রত্যয় প্রকাশ করেন।
বীরেন শিকদার বলেন, মিস আম্পায়ারিং হয়েছে, আমাদের সাথে চরম অন্যায় করা হয়েছে। আমরা আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানাব। আমরা এ ঘটনার প্রতিকার চাই।