পানি আইনের প্রয়োগ নিশ্চিত করতে হবে: টিআইবির নির্বাহী পরিচালক

 
 
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘পানিসম্পদ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা খুঁজে বের করে তা নিরসনে উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে দেশের পানি সম্পর্কিত যেসব আইন রয়েছে, সেগুলোর কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে হবে।’ রবিবার বিশ্ব পানি দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বাংলাদেশ ওয়াটার ইন্টিগ্রিটি নেটওয়ার্ক (বাউইন) এবং টিআইবি আয়োজিত ‘টেকসই উন্নয়নে চাই পানি খাতে শুদ্ধাচার’ শীর্ষক মানববন্ধনে তিনি এ সব কথা বলেন।
টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ‘যথাযথ বর্জ্য-ব্যবস্থাপনা নীতি না থাকার কারণে কলকারখানার বর্জ্য সরাসরি নদী ও খালে ফেলা হচ্ছে। বিষয়টি সরকারকে গুরুত্ব সহকারে বিবেচনা করে সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নিতে হবে।’