কথায় বলে রাখে আল্লাহ মারে কে! যুক্তরাষ্ট্রের পেনসিল-ভানিয়ায় ২২ মাস বয়সী এক শিশুর ক্ষেত্রে কথাটি সত্য বলে প্রমাণিত হয়েছে। শিশুটি দুর্ঘটনাক্রমে একটি বরফের স্তুপের নিচে চাপা পড়ে গিয়েছিল। অনেক খোঁজাখুজির পর তাকে যখন উদ্ধার করে হাসপাতালে নেয়া হয় তখন চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন। এমনকি ডেথ সার্টিফিকেটও লেখা হয়ে গেছে। কিন্তু ডেথ সার্টিফিকেট ইস্যু হবার ৪১ মিনিট পর দেখা গেল শিশুটি বেঁচে উঠেছে! এই ঘটনার পর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কিন্তু যে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেছিলেন তিনি বলেছেন, তার কোনো ভুল হয়নি। তিনি নিশ্চিত ছিলেন শিশুটির কোনো নাড়ির স্পন্দন ছিল না। তিনি একে অলৌকিক ঘটনা বলে উল্লেখ করেছেন। -এপি