জয়পুরহাটে ৮ লাখ টাকার কচ্ছপের শুঁটকি জব্দ

জয়পুরহাটের বাগজানা সীমান্তে অভিযান চালিয়ে ৮ লাখ টাকা মূল্যের কচ্ছপের শুঁটকি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি)।
জয়পুরহাটের ৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন করিয়া ক্যাম্প কমান্ডার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেলে সীমান্তের বাগজানা নদীর চর এলাকায় অভিযান চালিয়ে দুই বস্তায়  ৪০ কেজি কচ্ছপের শুঁটকি জব্দ করা হয়। যার মূল্য ৮ লাখ টাকা বলে জানায় বিজিবি। তবে এ বিষয়ে কাউকে আটক করতে পারেনি তারা। শুঁটকিগুলো হিলি শুল্ক গুদামে জমা দেয়া হয়েছে।