ইতিহাসের সফলতম বিশ্বকাপ অভিযান শেষ করে দেশে ফিরেছে মাশরাফি বিন মুর্তজার দল। গতকাল মেলবোর্ন থেকে রওনা দিয়ে বাংলাদেশ দল রবিবার রাত পৌনে আটটায় শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছে। প্রিয় দলকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে আশপাশের রাস্তাঘাট ভক্তদের সমারহে ভরে গেছে।
ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা বললেন, ‘বাংলাদেশ যে পর্যন্ত গেছে এবারের বিশ্বকাপে, তা আমরা আসলেই কল্পনা করতে পারিনি। ওদের এই পারফরম্যান্স পুরো দেশবাসীর মতো আমাদের গর্বিত করেছে। তাই বীরের মতোই ওদের বরণ করে নেয়া উচিত।’
উল্লেখ্য, বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে ওঠে। ভারতের সঙ্গে শেষ আটে বাজে আম্পায়ারিংয়ের জন্য টাইগাররা হেরেছে বলে ভক্তরা মনে করছে।