সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পাকিস্তান থেকে ডাক যোগে আসা দুই কেজি ৮০ গ্রাম হেরোইনের চালান আটক করেছে কাষ্টমস বিভাগ। উদ্ধার করা হেরোইনের বাজার মূল্য দুই কোটি টাকার বেশী হতে পারে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সূত্র মতে হেরোইন সদৃশ পাউডার ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের শুল্ক গুদামে রাখা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরীক্ষা-নিরীক্ষার এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। ২০১৪ সালের ৯ মার্চ পাকিস্তানের কাস্টমস থেকে পাঠানো একটি ৭ দশমিক ৯৫ কেজি ওজনের চারটি পার্সেল সিলেট কাস্টমস জব্দ করে। এই ঘটনার এক বছরের মাথায় সিলেটে আবারও একটি হেরোইনের বড় চালান ধরা পড়লো।
উল্লেখ্য রবিবার হেরোইনের একটি বড় চালান সিলেট বিমান বন্দরে ধরা পড়েছে মর্মে সন্ধ্যার পর থেকে শহরে গুঞ্জন ছড়ায়। কিন্তু এ সম্পর্কে সঠিক কোন তথ্য পাওয়া যাচ্ছিলনা। অবশেষে রাতে বিষয়টি সম্পর্কে সংস্লিষ্ট বিভাগ সত্যতা নিশ্চিত করেন।