লক্ষ্মীপুরে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ কবির হোসেন নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার ভোরে জেলার চন্দ্রগঞ্জ থানার রতনের খিল এলাকায় এই ‘বন্দুকযুদ্ধে'র ঘটনা ঘটে।
এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ একটি এলজি উদ্ধার করেছে।
পুলিশের দাবি, কবির হোসেন একটি ডাকাত দলের সক্রিয় সদস্য।
তবে, লক্ষ্মীপুর সদর উপজেলা (পূর্ব) যুবলীগের যুগ্ম আহ্বায়ক মিজান পাটওয়ারী জানান, গুলিবিদ্ধ কবির হোসেন মান্দারী ইউনিয়ন ৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, মান্দারী ইউনিয়নের রতনের খিল এলাকায় টহল পুলিশের সঙ্গে একদল ডাকাতের 'বন্দুকযুদ্ধ' হয়। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে, এ সময় পুলিশ পাল্টা গুলি ছুড়ে। পুলিশের তাড়া খেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ার পর পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় কবির হোসেন নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। এ সময় তার কাছে থেকে একটি এলজি উদ্ধার করে পুলিশ।
গুলিবিদ্ধ কবির হোসেন জানান, পুলিশ তাকে তার এলাকা থেকে রবিবার সকাল ১০টার দিকে আটক করে চন্দ্রগঞ্জ থানায় নিয়ে যায়। রাতে তাকে চোখ বেঁধে নিয়ে পায়ে গুলি করে পুলিশ।