মুন্সীগঞ্জে অনন্য অবদানের জন্য ৩৬ জনকে সম্মাননা প্রদান করা হয়েছে। জেলা প্রশাসক ফাউন্ডেশন ১৪টি বিভাগে গতকাল রবিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জমকালো অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক। জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের সাবেক হুইপ ও সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি, সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, কৃষি ও মিডিয়া ব্যক্তিত্ব শাইখ সিরাজ, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার প্রমুখ।
সম্মাননা পেয়েছেন—কৃষি ও মিডিয়া ব্যক্তিত্ব শাইখ সিরাজ, রত্নগর্ভা মা আছিয়া খাতুন, নাছিমা হোসেন, দয়া ঘোষ, মুকুল বেগম, উপজেলা চেয়ারম্যান ওসমান গনি তালুকদার, ইউএনও মোহাম্মদ খালেকুজ্জামান, কলেজ শিক্ষক মো. নাসিরউদ্দিন তুসী, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আজিজুল হক, প্রাথমিক শিক্ষা অফিসার মো. বেলায়েত হোসেন, প্রাথমিক শিক্ষক মহিউদ্দিন আহম্মেদ, আব্দুল গনি মোল্লা, সুধণ্য কুমার দাস, অনুপমা গোস্বামী, মাধ্যমিক শিক্ষক মো. আক্তার হোসেন, মো. মহিউদ্দিন আল মামুন, মো. আবুল হোসেন, মো. নাসির উদ্দিন, মো. তাজুল ইসলাম, মু. আখতারুজ্জামান, মাদ্রাসা শিক্ষক এ কে এম মাসউদুর রহমান, মো. মোস্তফা কামাল, ডা. এহসানুল করিম, ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন পুস্তী, মো. সেকান্দর ব্যাপারী, হাজী আবু বকর সিদ্দিক, আবুল কালাম আজাদ, মো. তৈয়ব হোসেন, মোজাম্মেল হক চৌধুরী খোকন, কৃষক আমির হোসেন, সামসুল হক লাকুরিয়া, মো. আওলাদ হোসেন, আমির হোসেন মুন্সী, মো. আজগর আলী, সৈয়দ মাহমুদ হাসান মুকট এবং পুলিশের এসআই আবু তাহের।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, এই আয়োজন দেশের অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মুক্তিযুদ্ধ ও জাতীয় অগ্রগতির নানা ধাপ তুলে ধরে তিনি বলেন, এই ধারাকে ব্যাহত করতে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে তারা জাতির কল্যাণ সহ্য করতে পারছে না।