রাজধানীর ডেমরায় এক লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। রবিবার তাদের আটক করা হয়।
গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ইফতেখারুল ইসলাম জানান, রাতে ডেমরায় এলাকায় অভিযান চালিয়ে আইয়ুব ও হোসাইননামে দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে এক লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। সংবাদ সম্মেলন করে পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।