ভুল জায়গায় চাঁদাবাজি


কথায় বলে পড়বি তো পড় মালির ঘাড়ে। এমন ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের এক লোকের বেলায়। ওহাইও অঙ্গরাজ্যের জোসেফ নামের ওই লোকটি পুলিশের লোক পরিচয় দিয়ে লোকজনদের কাছ থেকে চাঁদাবাজি করে বেড়াতেন। কিন্তু তিনি এবার ফেঁসে গেছেন স্বয়ং পুলিশের এক বড়কর্তার কাছে পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে! তাকে গ্রেফতার করে আদালতে হাজির করা হয়। বিচারক তাকে ১ হাজার মার্কিন ডলার জরিমানা এবং ১৮ মাসের ‘সংশোধনমূলক’ কারাবাস দিয়েছে। এখন তিনি বুঝতে পারছেন ভুল যায়গায় চাঁদাবাজি করতে যাওয়ার পরিণতি কি হতে পারে। -এপি