বোমা তৈরির সরঞ্জামসহ জেএমবি নেতা গ্রেফতারের দাবি

 
চট্টগ্রামে ‘বোমা তৈরির সরঞ্জামসহ’ নিষিদ্ধঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক নেতাকে গ্রেফতার করার দাবি করেছে পুলিশ। সোমবার সকালে বাগানবাড়ি শামলা মোড়ের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আকবর শাহ থানা সূত্রে জানা গেছে, সকালে বাগানবাড়ি শামলা মোড়ের একটি বাসায় অভিযান চালিয়ে এরশাদ হোসেন নামে জেএমবির এক নেতাকে গ্রেফতার করা হয়। এ সময় সেখান থেকে গ্রেনেড তৈরির সরঞ্জাম, গান পাউডার ও কিছু জিহাদি বই পাওয়া গেছে। এরশাদ জেএমবি’র চট্টগ্রাম জেলা কমান্ডার বলে জানিয়েছে পুলিশ।