ঢাকার উত্তরা থেকে অপহৃত শিশুকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। সোমবার দুপুরে শিশুটিকে উদ্ধার করা হয়।
জানা গেছে, উত্তরা থানা পুলিশ অপহৃত শিশুটিকে উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে নাটোর থেকে আটক করা হয়। এ ব্যাপারে বিকেল ৪টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানোর কথা রয়েছে।