রাজশাহীর বাঘায় পোস্ট অফিসে দুর্বৃত্তদের আগুন

 
 
ভূমি অফিসের পর এবার রাজশাহীর বাঘায় পোস্ট অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে পুড়ে গেছে পোস্ট অফিসের মূল্যবান নথিপত্র। গত রবিবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে পোস্ট অফিসের জানালা ভেঙে কেরোসিন তেল ঢেলে আগুন দেয়া হয়। এতে আসবাবপত্রের সাথে বেশ কিছু মুল্যবান নথিপত্রও পুড়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করে। পরে বাঘা থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
 
ওসি জানান, দুর্বৃত্তরা পোস্ট অফিসের দক্ষিণ পাশের জানালা ভেঙে কেরোসিনের তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়। তবে কারা জড়িত তা জানা যায় নি। নাশকতার উদ্দেশে দুর্বৃত্তরা পোস্ট অফিসে আগুন দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে বাঘা ও চারঘাট উপজেলার ভূমি অফিসে একই কায়দায় আগুন দেয় দুর্বৃত্তরা।