জামায়াতের রাজশাহী মহানগর শুরা সদস্য অধ্যক্ষ আব্দুল মালেককে পুলিশ গ্রেফতার করেছে।
রবিবার রাত ২টায় রাজপাড়া থানা পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
রাজপাড়া থানার ওসি জানান, নগরীতে বিভিন্ন নাশকতায় আর্থিক পৃষ্টপোষকতার একটি মামলায় তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আরও কোন কোন ঘটনায় তার সংশ্লিষ্টতা রয়েছে সেগুলো খতিয়ে দেখা হচ্ছে।